স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় গত মঙ্গলবার রাতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৩৪ জন। শনাক্ত হওয়াদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ২২ জন, ছাতক উপজেলার ৮ জন, জগন্নাথপুর উপজেলায় ১ জন, দিরাই উপজেলার ২ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ১ জন। এনিয়ে সুনামগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১২২৮ জন।
এদিকে বুধবার নতুন করে সুস্থ হয়েছেন আরও ১২ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৬ জন, দিরাই উপজেলায় ২ জন, তাহিরপুর উপজেলায় ৩ জন এবং জগন্নাথপুর উপজেলায় ১ জন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছেন মোট ৮৯৮ জন।
সবচেয়ে বেশী ২৩৫ জন সুস্থ হয়েছেন ছাতক উপজেলায়। এছাড়াও সুনামগঞ্জ সদর উপজেলায় ২০১ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৬১ জন, দিরাই উপজেলায় ৪০ জন, শাল্লা উপজেলায় ৩৬ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ৩৬ জন, তাহিরপুর উপজেলায় ৩৪ জন, জামালগঞ্জ উপজেলায় ৬২ জন, ধর্মপাশা উপজেলায় ১৯ জন, দোয়ারাবাজার উপজেলায় ৮৩ জন এবং জগন্নাথপুর উপজেলায় ৯১ জন সুস্থ হয়েছেন।
নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ১৫ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে গেছেন ২ জন, আইসোলেসনে গেছেন ১৪ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৩ জন। এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ২২৬ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৭ হাজার ৮০ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ১২০৬ জনকে আইসোলেশনে আনা হয়েছে।


