নতুন করে করোনা শনাক্ত হলেন ছাতক উপজেলার ১ জন

স্টাফ রিপোর্টার
২৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন ছাতক উপজেলার ১ জন। এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫২৮ জন। আরোগ্য লাভ করেছেন ৫১৬ জন। আইসোলেসনে আছেন ৩ জন। করোনা আক্রান্ত হয়ে উপজেলায় মারা গেছেন ৯ জন।
এদিকে সুনামগঞ্জ সদর উপজেলায় ৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে কেউ করোনা শনাক্ত হননি। বর্তমানে জেলায় আইসোলেসনে আছেন মোট ১৪ জন।
বৃহস্পতিবার জেলা প্রশাসক সূত্রে এই তথ্য জানা যায়।
প্রসঙ্গত, সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ২,৫৩১ জন। আরোগ্য লাভ করেছে ২,৪৯১ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯৮.৪১ শতাংশ।