নতুন করে হোম কোয়ারেন্টাইনে আরও ৬১ জন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ৬১ জন। কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৮ জন, আইসোলেসন থেকে ছাড়া পেয়েছে ৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ৭ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৩৫৮ জন। এছাড়াও বিদেশ প্রত্যাগত আরও ১০ জন প্রবাসী সুনামগঞ্জে এসেছেন। কোভিড ১৯ পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, অদ্যাবদি মোট কোয়ারেন্টিনে এসেছেন ৪৯৪৮ জন। পাশাপাশি কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন ৪৫৯০ জন। এখন পর্যন্ত সুনামগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ১১ জন এবং আইসোলেসনে আছেন ৩৯ জন।
গত ১ মার্চ থেকে বিদেশ থেকে জেলায় এসেছেন ২৫০৬ জন।