স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরের নতুন পাড়ায় গত বুধবার ভোররাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে সহায়তা করেছেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। শুক্রবার বিকালে এসব পরিবারের সদস্যদের হাতে সহায়তা তুলে দেন তারা।
প্রতিটি পরিবারকে ঘরের ব্যবহারের জগ, মগ, ডেগ, বালতি, গ্লাস, কড়াই, প্লেট, চামচ, বদনাসহ আনুসাঙ্গিক জিনিসপত্র দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত রনজিৎ রায়, তোফাজ্জল হোসেন ও
জ্যোতিষ সরকারের পরিবার এই সহায়তা পান।
সহায়তা বিতরণের সময় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, নতুনপাড়া এলাকার বাসিন্দা অনুরাধা দাশ মুন্নী, তপু আহমদ, সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি মো. রাজু আহমেদ, সহসভাপতি মো. হায়দার আলী, প্রদীপ কুমার পাল ও রনজিৎ কুমার দে, যোগাযোগবিষয়ক সম্পাদক রাজীব দেব, সদস্য সোহাগ সরকার, প্রিয়ংকা কর প্রমুখ উপস্থিত ছিলেন।


