স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি। শনিবার সকালে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিধির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তাঁর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকলকে কাজ করতে হবে। নিষ্ঠার সঙ্গে কাজ করলে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে। আজকে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে সারাবিশ্বে যে মর্যাদা পেয়েছে এ মর্যাদা ধরে রেখে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো। নতুন প্রজন্মের সামনে একাত্তরকে তুলে ধরতে এগুলো আরো বেশি করে প্রচার করা দরকার।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমেদ মানিক, বীর মুক্তিযোদ্ধা মো. আফতাব উদ্দিন।
এরআগে স্মৃতিফলক উন্মোচন ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।
সভার পর বিভাগীয় কমিশনার মাঝাইর গ্রামে মুজিব পল্লী ও কাইতকোনা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। বিকালে তিনি করচার হাওর ও আঙ্গারুলী হাওরে পাউবোর বোর ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন। পরির্শদনকালে তিনি বাঁধে ঘাস লাগানোসহ যে সমস্ত কাজ বাকী রয়েছে তা দ্রুত সম্পন্ন করার জোর তাগিদ দেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, মো. সফর উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, মোঃ সাদি উর রহিম জাদিদ, উপজেলা সহকারী কমিশার (ভূমি), মো. স্বজল মোল্লা, পাউবোর দায়িত্বপ্রাপ্ত উপ সহকারী প্রকৌশলী মো. মুনসুর রহমান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মনসহ পিআইসি সদস্য ও স্থানীয় লোকজন।


