নতুন প্রজম্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে -জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন,‘ নতুন প্রজম্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সর্ম্পকে বলতে হবে, তাদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। তাদের মধ্যেদিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রাখতে হবে। আমরা হয়ত মুক্তিযোদ্ধাদের ফিরে পাবো না, কিন্তু তাদের স্মৃতিকে ধরে রাখতে হবে।’
তিনি আরোও বলেন,‘সুনামগঞ্জের ঐতিহ্য যাদুঘরকে মুক্তিযুদ্ধের ইতিহাসে সমৃদ্ধ করতে এই জেলার চারজন বীরপ্রতীকের উপর প্রামাণ্য চিত্র নির্মিত হয়েছে। যাদুঘরে জীবিত মুক্তিযোদ্ধাদের ভিডিও ও অডিও স্বাক্ষাৎকার সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া জীবিত মুক্তিযোদ্ধাদের ডায়েরি দেওয়া হয়েছে। যাতে তারা নিজেদের মতো মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে পারেন। শীঘ্রই এই ডায়েরি আমরা ঐতিহ্য যাদুঘরে সংরক্ষণ করব। যাতে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কাজ করতে পারবে।’ জেলা প্রশাসক বলেন, আবু সুফিয়ানের রচিত এই গ্রন্থটি সুনামগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাসে বিরাট ভূমিকা রাখবে।
মঙ্গলবার বিকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান রচিত ‘একাত্তরে সুনামগঞ্জ’ বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা       
সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।
দৈনিক সুনামকন্ঠের আয়োজনে ও সুনামকন্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে এবং সাংবাদিক শামস শামীমের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়।
আলোচনা সভায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার হারুন অর রশিদ, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, আওয়ামী লীগ নেতা অ্যাড. আফতাব উদ্দিন, কথাসাহিত্যিক অ্যাড. স্বপন কুমার দেব, মুক্তিযোদ্ধা অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, একাত্তরে সুনামগঞ্জ-এর লেখক যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক লেখক হাসান মুরশেদ, সিলেট মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. জিল্লুর রহমান, প্রভাষক এনামুল কবির, অ্যাড. কল্লোল তালুকদার চপল প্রমুখ।