নতুন বই হাতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

স্টাফ রিপোটার
জেলা প্রশাসক সাবিরুল ইসলাম বলেছেন, বছরের শুরুতে সরকার শিক্ষার্থীদের হাতে নতুন বই তোলে দিচ্ছে। যাতে শিক্ষার্থীদের লেখা পড়ায় বাধাগ্রস্থ না হতে হয়। নতুন বছরের শুরু থেকে যাতে পড়া লেখা শুরু করে ভালো রেজাল্ট করতে পারে, নিজের স্বপ্ন পূরণ করতে পারে, সেজন্যই এই ব্যবস্থা। সোমবার সকালে পাঠ্যপুস্তক উৎসবে সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: সাবিরুল ইসলাম এসব কথা বলেন। সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ইসমাইল           
হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো.এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মোহাম্মদ সফিউল আলম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা জাহাঙ্গীর আলম প্রমুখ।
পরে সরকারী সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন বই বিতরণ করেন জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তারা।
এর আগে রঙ্গারচর সরকারী প্রাথমিক বিদ্যালয় বই উৎসবের উদ্বোধন করেন তিনি।
বই উৎসবের দিনে জেলার সকল বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তোলে দেয়া হয়।
ছবিতে সদর উপজেলার নারায়ণতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বই হাতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যাচ্ছে।

বিভিন্ন উপজেলায় পাঠ্যপুস্তক বিতরণ
দিরাই
দিরাইয়ে প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় দিরাই পৌর সদরের মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে দিরাইয়ে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ড. জয়া সেনগুপ্তা এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদার, পৌরসভার প্যানেল মেয়র বিশ^জিৎ রায়, কাউন্সিরর সবুজ মিয়া, সহকারী শিক্ষক জসিম উদ্দিন প্রমুখ।
এছাড়াও উপজেলার নারায়নকুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিরাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, অর্থ সম্পাদক প্রশান্ত সাগর দাস, সহকারী শিক্ষক স্বদেশ তালুকদার প্রমুখ।
তাহিরপুর
তাহিরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থাীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। বেলা ১১টা থেকে তাহিরপুর উপজেলা সদরের তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসা, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং মধ্য তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উৎসবমুখর পরিবেশে উপজেলা সদরের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরন করেন। এসময় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দেব, থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান, সাবেক সভাপতি আব্দুছ ছোবাহান আখঞ্জি, সহ সভাপতি আলী মর্তূজা, নুরুল আমিন, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, অধ্যক্ষ ইয়াহিয়া তালূকদার, অধ্যক্ষ আব্দুছ ছোবাহান, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, যুগ্ম আহবায়ক অনুপম রায় প্রমুখ।
জামালগঞ্জ
সকাল সাড়ে ৯ টায় সিরাজুল ইসলাম শেখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উপজেলার বই বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপারভাইজার আ. মুকিত, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আকবর হোসেন, প্রভাষক কামরুল ইসলাম, ডেভেলপমেন্ট অফিসার আক্তার হোসেন, প্রধান শিক্ষিকা তুলি রানী সরকার, অভিভাবক প্রতিনিধি নুহেদা মুজিব, সহকারী শিক্ষিকা গীতা রানী দাস, মাধবী রায় চৌধুরী, শাকিলা বেগম, নিপা রানী দাস সহ বিদ্যালয়ের অভিভাবক বৃন্দ।
অপরদিকে বেলা ১১ টায় জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। একই ভাবে জামালগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, জামালগঞ্জ কিন্ডার গার্ডেনের ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় গুলোতে স্ব স্ব উদ্দ্যোগে এক যোগে বই বিতরণ কার্যক্রম ও আনুষ্ঠানিক ভাবে ছাত্রছাত্রীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়।
দক্ষিণ সুনামগঞ্জ
উপজেলার ১৪টি উচ্চ বিদ্যালয়, ৫টি দাখিল মাদরাসা ও ১৯৭টি প্রাথমিক বিদ্যালয়ে এক যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়। বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজেন উপজেলার রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যে বই বিতরণ উৎসবের আনুষ্ঠানিক বই বিতরেন সূচনা করা হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমানের সভাপতিত্বে ও রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সাইদুল হকের পরিচালনায় সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলার নির্বাহী অফিসার মো. হারুন অর রশীদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক রঞ্জন পুরকায়স্থ, লন্ডন প্রবাসী তফজ্জুল আমীন, আব্দুছ সালাম,বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি জাকির হোসেন, সাবেক সভাপতি এনামুল করিম, মজিদুর রহমান মধু, সাবেক চেয়ারম্যান আব্দুল কদ্দুছ, ছুনু মিয়া, শামছুদ্দিন, তুরন খাঁন, বদরুল আমীন, আপ্তাব মিয়া, সিরাজুল ইসলাম প্রমুখ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন অতিথিরা।
ছাতক
সকালে বাগবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীন চৌধুরীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাসের পরিচালনায় অনুষ্ঠিত বই বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশানর (ভূমি) সোনিয়া সুলতানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, ইউআরসি কর্মকর্তা মোস্তফা আহসান হাবিব, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, ও এসএমসির সহ সভাপতি রাশিদা আহমদ ন্যান্সি, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈদ হারুন-অর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, এসএমসির সদস্য পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, ব্যবসায়ী স্বপন পাল প্রমুখ।
এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণী সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজলু মিয়া চৌধুরী, প্রধান শিক্ষক রশিদ আহমদ, শিক্ষার্থী সোহানা সিনথি রীমা, আবিদা রহমানী আনিকা, নৌরিন সুলতানা প্রমুখ।
এসময় এসএমসির সদস্য সালেহ আহমদ, আব্দুল করিম, কাজী আমিনুল হক, শামছুল আলম তালুকদার, পিটিআই সদস্য এখলাছ মিয়াসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পরে মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ছাতক বহুমুখী মডেল হাইস্কুলের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন।
মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ আহমদ। প্রধান শিক্ষক হেলালুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত বই উৎসবে অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
দুপুরে ছাতক বহুমুখী মডেল হাইস্কুলে বই বিতরণী উৎসবে শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক অজয় কৃষ্ণ পালের পরিচালনায় অনুষ্ঠিত বই বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশানর (ভূমি) সোনিয়া সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈদ হারুন-অর রশীদ, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আজমল হোসেন সজল প্রমুখ।
এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মখলিছুর রহমান মুকুল, মিছবাহ উদ্দিন, চন্দন দে, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গির আজাদসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে বিদ্যালয়ের ১হাজার ৫ শতাধিক শিক্ষার্থী নতুন বই হাতে পেয়ে উৎসবের আনন্দে মেতে উঠে।
দোয়ারা
সকাল ১০ টায় দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয় মমতাজের সভাপতিত্বে বই বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, প্রধান শিক্ষক আব্দুল মালেক সহ সকল শিক্ষক বৃন্দ।
এছাড়াও মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা পরিষদের আদর্শ বিদ্যা নিকেতন, দোয়ারাবাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাহেবের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, হিম্মতের গাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয়েছে সহ সকল বিদ্যালয়ে শিশু বরণ ও বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।