নদী দিবসে সুরমায় পুষ্পাঞ্জলি নিবেদন

স্টাফ রিপোর্টার
বিশ্ব নদী দিবস পালন উপলক্ষে শুক্রবার সুনামগঞ্জে নদীকে সম্মান জানিয়েছেন বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন। বিকালে পৌর শহরের উকিলপাড়া এলাকায় সুরমা নদীতে পুস্প অপর্ণ করে এই সম্মান জানান তারা। স্বেচ্ছাসেবী সংগঠন ‘অঙ্গীকার বাংলাদেশ’ এই কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে শুভেচ্ছা বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, টিআইবির সনাক   সভাপতি নুরুর রব চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম বাবলু, শিক্ষক সঞ্চিতা চৌধুরী, সাংবাদিক খলিল রহমান ও এ আর জুয়েল প্রমুখ।
বক্তারা বলেন, পৃথিবী জুড়ে যে নদী হাজার হাজার বছর ধরে মানবসভ্যতা গড়ে তোলার জন্য অবিরত অবদান রেখে চলেছে, সেই নদীর উপর আমরা অবিবেচক, অকৃতজ্ঞ ও নিষ্ঠুরের মতো আচরণ করে চলেছি। আমরা নদীর কাছে ক্ষমা চাই। সভ্যতার প্রয়োজনেই নদীকে রক্ষা করতে হবে।