নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন পাউবো মহাপরিচালক

সুনামগঞ্জের নদী ভাঙন এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান। এসময় পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান মন্টু কুমার বিশ^াস উপস্থিত ছিলেন।
শুক্রবার সকাল থেকে দিনভর জেলার সদর, জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর, দক্ষিণ সুনামগঞ্জ, দোয়ারাবাজার ও ছাতক উপজেলার নদী তীর সংরক্ষণ ও নিষ্কাশন ব্যবস্থাপনা” শীর্ষক প্রকল্পে প্রস্তাবিত নদী শাসন কাজের অর্ন্তভূক্ত ভাঙন কবলিত এলাকাসমূহ সরেজমিনে পরিদর্শন করেন তারা। সুনামগঞ্জ সদর উপজেলার লঞ্চঘাট, ইব্রাহিমপুর, পূর্ব ইব্রাহিমপুর, মইনপুর, ইনাতনগর, মল্লিকপুর, হব্বতপুর, জয়নগর, মোহনপুর, বানীপুর, পৈন্দা এলাকা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ধনপুর-সদরপুর-আমড়িয়া এলাকা, দোয়ারাবাজার উপজেলার আমবাড়ী বাজার, দোহালিয়া, কাটাখালী, ব্রাহ্মণগাঁও, জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ, সাচনাবাজার এবং ধর্মপাশা উপজেলাধীন নুরপুর এলাকা পরিদর্শন করেন কর্মকর্তারা।
উল্লেখ্য যে, পানিসম্পদ মন্ত্রণালয় এর নির্দেশনাক্রমে তাঁরা এসব ভাঙন কবলিত এলাকাসমূহ পরিদর্শন করেন।
এসময় পাউবো’র উত্তর-পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. নিজামুল হক ভুঁইয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল বাছিত ও খুশী মোহন সরকার সিলেট ও সুনামগঞ্জ জেলার পাউবোর মাঠ দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কর্মকর্তারা নদী ভাঙন কবলিত এলাকা ছাড়াও মাটিয়ান হাওর, হালির হাওর ও গুরমার হাওরে সংশোধিত কাবিটা নীতিমালা-২০১’ এর আওতায় বাস্তবায়িত ডুবন্ত বাঁধের বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেন এবং তা মেরামতের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে তাঁরা বিভিন্ন স্পটে স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগী এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।
প্রেস বিজ্ঞপ্তি