সুনামগঞ্জ ৪ আসনের সাংসদ ও বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ এমপি সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে সুরমা নদীর ভাঙ্গন কবলিত হরিণাপাটি গ্রাম পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার বিকালে পরিদর্শনকালে পীর মিসবাহ এমপি বলেন, নদী ভাঙ্গন রুখতে সরকার কাজ করছে। আমার নির্বাচনী এলাকায় সুরমা নদীর ভাঙ্গন ঠেকাতে আমি ইতিমধ্যেই পানি উন্নয়ন বোর্ডে ডিও আকারে প্রস্তাব প্রেরণ করেছি।
তিনি আরো বলেন, হরিণাপাটি গ্রামের নদী ভাঙ্গন রোধে ৫ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে ৭৫০ মিটার মেরামত কাজের একটি প্রকল্প ঢাকায় প্রেরণ করেছে পাইবো। অচিরেই সেটি অনুমোদন হবে এবং কাজ বাস্তবায়ন হবে।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর হাসপাতালের আরএমও ডা. রফিকুল ইসলাম, সুনামগঞ্জ পাউবোর এসডি প্রীতম পাল, এসও আশরাফুল সিদ্দিকী, জেলা জাতীয় পার্টির নেতা জসিম উদ্দিন লাল, এলাকার মুরব্বী আ. রউফ, আ. মালেক, আজর আলী, সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু, রঙ্গারচর ইউপি জাপার আহবায়ক ফয়জুর রহমান, লোকচান মিয়া, শেখ ফাহিম প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি


