সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামকে সুরমা নদী ভাঙ্গন হতে রক্ষাকল্পে অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকালে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৫৮ লক্ষ টাকা ব্যয়ে বস্তা ডাম্পিং কাজের উদ্বোধন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মো. শামসুদ্দোহা, বিভাগীয় উপ-সহকারী প্রকৌশলী প্রতীম পাল, উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল সিদ্দিকী, গ্রামের বিশিষ্ট মুরুব্বী জসিম উদ্দিন লাল, আব্দুর রউফ, আব্দুল মালেক, ফয়জুর রহমান, আজর আলী, গোল চান মিয়া, সাবেক মেম্বার আব্দুল খালিক, মেম্বার শহিদ মিয়া প্রমুখ।
উল্লেখ্য, গত জানুয়ারি মাসে জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি মহোদয় এই নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি’র ডিও’র আলোকে সুনামগঞ্জ সদর উপজেলার হরিণাপাটি গ্রামের নদী ভাঙ্গন রোধে ৫৮ লাখ টাকার জরুরী বস্তা ডাম্পিং কাজ অনুমোদন করেছে পানি উন্নয়ন বোর্ড।
প্রেসবিজ্ঞপ্তি
- জীবনের সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : সেতুমন্ত্রী
- ছাতকে লকডাউন পরিস্থিতি পরিদর্শনে বিগ্রেডিয়ার জেনারেল মিছবাহ উদ্দিন


