নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগদের প্রশিক্ষণ সম্পন্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জ উপজেলায় শিক্ষাক্রম ২০২২ এর আওতায় নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের একটি কক্ষে এই প্রশিক্ষণ সম্পন্ন হয়। উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি) ২০২১-২২ অর্থবছরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের অনুকূলে অনুমোদিত প্রকল্পের আওতায় প্রশিক্ষণের বাস্তবায়ন করে শান্তিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকীর পরিচালনায় প্রশিক্ষণে উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫১ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষা গ্রতিষ্ঠানগুলো হলো- পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ, ইশাখপুর-শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়, গাগলী-নারাইনপুর উচ্চ বিদ্যালয়, সপ্তগ্রাম-হলদারকান্দি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, সলফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, টাইলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, শিমুলবাক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বীরগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসা, উমেদনগর হযরত শাহজালাল (র.) দারুসুন্নাহ দাখিল মাদ্রাসা ও ঘোড়াডুম্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসা।
প্রশিক্ষণের শেষ দিন বৃহস্পতিবারে সমাপনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ্ জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন। শেষ দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জয়কলস উজানীগাঁও রশিদীয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক এরশাদ আলী ও পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মো. আলা উদ্দিন।