স্টাফ রিপোর্টার
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) কর্তৃক প্রকাশিত সচিত্র কিশোর মাসিক পত্রিকা অফলাইনে পড়ার পাশাপাশি তথ্যপ্রযুক্তির সাহায্যে মোবাইলে পড়ার জন্য ‘নবারুণ মোবাইল অ্যাপ’ উদ্বোধনের পরপরই ব্যাপক সাড়া পড়েছে।
রবিবার দুপুরে উদ্বোধনের পর পরই আমেরিকা, সৌদি আরব, অষ্টেলিয়াসহ দেশ- বিদেশের ২১৬ জন গ্রাহক নবারুণ অ্যাপ ভিজিট করেন। ‘নবারুণ’ কে পাঠকদের কাছে আরো সহজলভ্য করার লক্ষ্যে সুনামগঞ্জে ‘নবারুণ মোবাইল অ্যাপ’ উদ্বোধন ও ‘নবারুন’ উৎসবের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে নবারুণ সম্পাদক নাসরীন জাহান লিপি জানান, নবারুণ মোবাইল অ্যাপ উদ্বোধনের পরপরই ব্যাপক সাড়া পাওয়া গেছে। কিছু সময়ের মধ্যেই দেশ-বিদেশের ২১৬ জন গ্রাহক নবারুণ পড়েছেন। আর এতেই প্রমাণ হয় পত্রিকাটির প্রতি মানুষের আগ্রহ রয়েছে এবং মানুষ পড়ছেন।


