নবীনগর রাস্তা রক্ষায় শ্রমিকদের কাতারে ছাত্রলীগ নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার
টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন উপজেলায় তলিয়ে গেছে যেতে শুরু করেছে নিম্নাঞ্চল। শনিবার দুপুর থেকে সুনামগঞ্জ শহরের নি¤œাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। নবীনগর-ধারারগাও সড়ক দিয়ে এই পানি প্রবেশ করছে।    
শ্রমিক ও স্থানীয় লোকজনের সাথে ছাত্রলীগ নেতাকর্মীরাও বস্তা ফেলে শহরে পানি রোধ ও রাস্তাটি টিকিয়ে রাখতে চেষ্টা করছেন।
স্থানীয়রা জানান, প্রতিবছর টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল হলে শহরের নবীনগর এলাকা দিয়ে বন্যার পানি প্রবেশ করে। বছর পর বছর এই অবস্থায় চললেও রাজনীতিবিদরা পরিদর্শন ছাড়া তেমন কোন উদ্যেগ নেন নি। এবারও একই অবস্থার সৃষ্টি হয়েছে। মূল রাস্তাটি টিকিয়ে রাখতে ও বন্যার পানি শহরে প্রবেশরোধে এলজিইডি ও ইউনিয়নের পরিষদের সহায়তায় স্থানীয় মানুষজন বালুরবস্তা ফেলছেন।
শনিবার স্থানীয় মানুষ, শ্রমিকদের সঙ্গে জেলা ছাত্রলীগ নেতা হাবিব আল হাসান তপুর নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরাও নবীনগর রাস্তায় বালুর বস্তা ফেলে। ছাত্রলীগ নেতাকর্মীরা বালুর বস্তা ফেলে শহরে পানি প্রবেশরোধ ও রাস্তাটি টিকিয়ে রাখতে চেষ্টা করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল লেইছ রিগেন, রাজীব সেন, জনি প্রমুখ।
ছাত্রলীগ নেতা হাবিব আল হাসান তপু বলেন,‘ খবর পেয়ে সবার সঙ্গে আমরা ছাত্রলীগ নেতাকর্মীরা কাজে যোগ দেই।’