জহিরুল ইসলামকে সভাপতি এবং মো. খুরশেদ আলম কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট নব জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক সমিতি সুনামগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি আশাদুল করিম, খাইরুন্নেছা, শ্যামল চন্দ্র দাস, সহ সাধারণ সম্পাদক আকলিমা বেগম, মনিকা গমেজ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক দিপা বেগম, রুবি রাণী তালুকদার, আবুল কালাম, অর্থ সম্পাদক মাহবুবুর রহমান, সদস্য গুনেন্দ্র কুমার দাস, জাহিদুল ইসলাম, নাজিম উদ্দিন প্রমুখ।
বুধবার সুনামগঞ্জ জেলা আহবায়ক কমিটির উদ্যোগে পিটিআই এ কেন্দ্রিয় কমিটির আহবায়ক কামাল উদ্দিন এবং উপদেষ্টা প্রভাষক কামরুল ইসলাম তালুকদার সবুর’র উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে মত বিনিময় সভায় এই কমিটি গঠন করা হয়।
মনিরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, মো. জহিরুল ইসলাম, মো. খুরশেদ আলম, আপ্তাব উদ্দিন, মাহবুবুর রহমান, মোছা মাফিয়া আক্তার, মনিকা গমেজ, কামাল উদ্দিন, শ্যামল চন্দ্র দাস, গুনেন্দ্র কুমার দাস, জাহিদুল ইসলাম, মোছা. খায়রুন্নেছা, মো. আব্দুল হামিদ, রফিকুল ইসলাম, শংকর মজুমদার।
প্রেস বিজ্ঞপ্তি
- ধর্মপাশায় বিএনপির সদস্য সংগ্রহের প্রস্তুতি সভা
- কনস্টেবল দীপন কুমার বিশ্বাসকে পুলিশ কল্যাণ ট্রাস্টের সহায়তা


