নব জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
মো. জহিরুল ইসলামকে আহবায়ক করে নব জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় পি.টি আই স্কুল প্রাঙ্গণে কেন্দ্রীয় কমিটির আহবায়ক কামাল উদ্দীন ও উপদেষ্টা প্রভাষক কামরুল ইসলাম সবুজ  ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের  
উপস্থিতে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক মো. খুরশেদ আলম, আপ্তাব উদ্দিন, মাহবুবুর রহমান, সদস্য মোছা.মাফিয়া আক্তার, মনিকা গমেজ, কামাল উদ্দিন, শ্যামল চন্দ্র দাস, গুনেন্দ্র কুমার দাস, সিদ্দিকুর রহমান, জাহিদুল ইসলাম, মোছা. খায়রুন্নেছা, মো. আব্দুল হামিদ, রফিকুল ইসলাম, শংকর সমাজপতি।