নভেম্বরে হাইস্কুল মাঠে স্কাউপসহ ৬ হাজার সমপোষাকের স্কাউট সমাবেশ ইউএনও আরিফুজ্জামান

ছাতক প্রতিনিধি
ছাতকে ৫দিন ব্যাপী বেসিক স্কাউট কোর্সের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে স্কাউট সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেছেন, প্রত্যক স্কাউটই একজন স্বয়ংসম্পন্ন আদর্শ মানুষ। স্কাউরাই পারে সমাজের অপসংস্কৃতি বিতারিত করে সুন্দর সমাজ গড়তে। তিনি বলেন, আগামী নভেম্বরে ছাতক হাইস্কুল মাঠে স্কাউপসহ ৬ হাজার সমপোষাকের স্কাউট সমাবেশ। ৫ হাজার স্কাউটসহ মোট ৬হাজার মানুষ ওইদিন একই পোষাকে মাঠে থাকবে।
শনিবার বিকেলে ছাতক বহুমুখী মডেল হাইস্কুল হলরুমে স্কাউট বেসিক কোর্স আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা স্কাউট কমিশনার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও স্কাউট সম্পাদক সাজিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন, স্কাউটের জেলা সম্পাদক তাহির আলী তালুকদার, স্কউটের সমন্বয়ক শিক্ষক দেলোয়ার হোসেন খান, স্কাউট লিডার এএইচএম আলী রেজা, কোর্স লিডার, রিপন চক্রবর্ত্তী প্রমুখ।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন, স্কাউট সাইফুল ইসলাম। কোর্সের ৫০জন প্রশিক্ষনার্থীকে ৮জন প্রশিক্ষক ৫দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করবেন।