নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সিন্ডিকেটের ১২তম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় ইউনিভার্সিটির কনফারেন্স হলে নর্থ ইস্ট ইউনিভাসির্টি বাংলাদেশ-এর সিন্ডিকেটের চেয়ারম্যান, উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
উপস্থিত ছিলেন এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ডা. মোহাম্মদ আফজল মিয়া, ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন মনোনীত সদস্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এস এম হাসান জাকিরুল ইসলাম, নর্থ ইস্ট ইউসিভার্সিটি বাংলাদেশ-এর বিজনেস অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদ, ম্যথেমেটিক্স এন্ড ইনফরমেটিক্স বিভাগের বিভাগীয় প্রধান রথিন্দ্র চন্দ্র গোপ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. শাহজাদা আল সাদিক।
সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয় এবং পূর্ববর্তী সভার সিদ্ধান্ত সমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভাপতি প্রফেসর ড. আতফুল হাই শিবলী উপস্থিত সকল সদস্যবৃন্দকে সভায় উপস্থিত হয়ে গুরুত¦পূর্ণ মতামত প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করনে।
প্রেস বিজ্ঞপ্তি


