সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ডিবেট সংগঠন ‘এনইইউবি ডিবেটিং সোসাইটি’র ২০১৮-১৯ বর্ষের জন্য ২৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১২ মে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন আহমেদ-কে প্রেসিডেন্ট এবং মুসা আহমেদ-কে সেক্রেটারি করে ঘোষিত এই কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক শামীম আল আজিজ লেলিন।
এনইইউবি ডিবেটিং সোসাইটির নব গঠিত কমিটির অন্যান্য পদগুলোতে যারা দায়িত্ব পালন করবেন তারা হলেন সহ-সভাপতি পদে- তাহমিনা শিকদার ইমা, জান্নাতুল ফেরদৌস, কামররুন নাহার আনসারি ও আনিকা ইমাম, জয়েন্ট সেক্রেটারি পদে- ফরহাদ হাসান ও তানিয়া সুলতানা, ডিবেট সেক্রেটারি পদে মাজহার বিন আজহার, অর্গেনাইজার হিসেবে দায়িত্ব পালন করবেন সুমাইয়া সুলতানা মৌরি, কো-অর্গেনাইজার ফারজানা ইসলাম, হাসান জোয়ারদার, ও ফরহাদ রেজা, ট্রেজারার পদে- শানতনু দেব, সৈয়দা মুমতাহিনা মুক্তা, মিডিয়া হাইপ হিসেবে বাসতি রাণি দেব, সুমাইয়া সুলতানা এবং এক্সিকিউটিভ মেম্বার পদে-মাশহুদা জান্নাত মিশু, রায়হান আহমদ, তৌকির আহমদ, মাহমুদা সানজিদা, আফরোজা ইসলাম মুনা, সাদিয়া বেনজির, নুসরাত উমমান এবং মুনিরা মুনা।
উল্লেখ্য, এনইইউবি ডিবেটিং সোসাইটি’র উদ্যেগে গত ১০ থেকে ১২ই মে, ২০১৮ তারিখে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ জাতীয় পর্যায়ে অত্যন্ত সফলভাবে ‘জাতীয় ডিবেট চ্যাম্পিয়নশীপ ২০১৮’ অনুষ্ঠিত হয়। (প্রেস বিজ্ঞপ্তি)


