নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং সোসাইটির আয়োজনে বিভাগীয় পর্যায়ের ‘এনইইউবিডিএস ডিভিশনাল ডিবেট চ্যাম্পয়নশীপ-২০১৯’ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে দুইদিন ব্যাপি এই প্রতিযোগিতার ফাইন্যাল বিতর্ক উপভোগ ও পুরষ্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী।
সিলেট বিভাগীয় পর্যায়ের এই বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (এসইউডিএস) এবং রানারআপ হয় এম সি কলেজ ডিবেটিং ফোরাম (এমসিডিএফ)। পার্লামেন্টারী পদ্ধতির এই বিতর্ক প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৬টি দল অংশ গ্রহন করে। অংশগ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, লিডিং ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এমসি কলেজ সিলেট, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, পার্ক ভিউ মেডিকেল কলেজ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হবিগঞ্জ ডিবেটিং সোসাইটি। প্রতিযোগিতার ফাইন্যালে বিতর্কের বিষয় ছিল “এই সংসদ উন্নয়নের চিন্তার চেয়ে চিন্তার উন্নয়নকেই বেশী প্রাধান্য দেবে”। বিষয়ের পক্ষে বিজয়ী সরকারী দল সাস্টের বিতার্কিকরা হলেন জান্নাতুন নাহার তন্নী, মোঃ বায়োজিদ হাসান এবং মেহরাব হোসেন এবং রানারআপ বিরোধী দলএম সি কলেজের বিতার্কিকরা হলেন নুজহাত ইসলাম, মাহবুব আলী সোহাগ এবং রজত দাস। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ)-এর কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল আলম রাসেল, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর সহকারী অধ্যাপক ও এনইইউবি ডিবেটিং সোসাইটির উপদেষ্টা শামিম আল আজিজ লেলিন এবং সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসইটির সাবেক সভাপতি তানভীর রেজা খান।
বিতর্ক প্রতিযোগিতায় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ছাড়াও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড.তোফায়েল আহমদ, ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার মোঃ শাহজাদা আল সাদিক, সহযোগী অধ্যাপক মোঃ তানভীর আহমেদ চৌধুরী, প্রক্টর ও সহকারী রথিন্দ্র চন্দ্র গোপসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
প্রেস নিউজ
- কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন রায়হান উদ্দিন
- এস.আই.ইউ’তে বিবিএ প্রোগ্রামের এক্সিকিউটিভ স্পিচ অনুষ্ঠিত


