নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের এক সভা রবিবার ইউনিভার্সিটির কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপত্বিত করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অ্যাড. ইকবাল আহমেদ
চৌধুরী। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্ট্রিজের সদস্যবৃন্দ উক্ত সভায় উপস্থিত ছিলেন। সভায় স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজের অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং ইউনিভার্সিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়। সভার শুরুতে বোর্ড অব ট্রাস্টিজের উপস্থিত সদস্যবৃন্দ ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় করেন। (সংবাদ বিজ্ঞপ্তি)


