নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ক্যাম্পাসে স্বশরীরে শিক্ষা কার্যক্রম শুরু

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর শেখঘাটস্থ ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর স্বশরীরে উপস্থিত হওয়ার মাধ্যমে ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সার্বিক শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হন। সবাইকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শরীরের তাপমাত্রা পরীক্ষা করে প্রবেশ করানো হয় এবং প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী যেমন-ফেস মাস্ক ও জীবানু নাশক সেনিটাইজার প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস বিভিন্ন ক্লাশ পরিদর্শন করেন এবং শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের সার্বিক খোজ খবর নেন। এসময় তাঁর সাথে ছিলেন রেজিস্ট্রার মো. শাহজাদা আল সাদিক, পরিচালক (অর্র্থ) শামস এলাহী রাসেল, সহকারী রেজিস্ট্রার নুরজাহানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
তিনি করোনা মহামারীর কারণে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যহত না করে অন লাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু রাখায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে, বর্তমানে ক্যাম্পাসে স্বশরীরে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার ফলে শিক্ষার্থীদের শিক্ষা জীবন অতি দ্রুত স্বাভাবিক হয়ে যাবে।
উপাচার্য সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের করোনা টিকা গ্রহনের উপর গুরুত্ব আরোপ করেন এবং সাবইকে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করেন।
প্রেস বিজ্ঞপ্তি