নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের সভা ৩ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বিত করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্ট্রিজের সদস্য প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর, প্রফেসর ডা. নাজমুল ইসলাম, অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, ডা. এস কে নিজাম জাহিদ হোসেন, আবু আহমেদ সিদ্দীকি, ডা. আবু সাদাত সিদ্দীকি এবং ভার্চুয়ালি অংশগ্রহণ করেন প্রফেসর হেনা সিদ্দিকী, ড. আহমদ আল কবীর ও মঞ্জুর কাদির শাফি চৌধুরী (এলিম)।
সভায় বোর্ড অব ট্রাস্টিজের পূর্ববর্তী সভাসমূহে গৃহিত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ইউনিভার্সিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারনী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্যবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
সংবাদ বিজ্ঞপ্তি
- তাহিরপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ
- এ বছরই চালু হবে মেট্রোরেল-পদ্মা সেতু-কর্ণফুলী টানেল পরিকল্পনামন্ত্রী


