নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস কে এনইইউবি সোস্যাল সার্ভিসেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় এনইইউবি সোস্যাল সার্ভিসেস ক্লাবের সদস্যরা উপাচার্য মহোদেয়ের অফিস কক্ষে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শাহজাদা আল সাদিক, এপ্ল্যায়েড সোসিওলোজী ও সোস্যাল ওয়ার্ক বিভাগের প্রধান প্রফেসর মো. তানভীর আহমেদ চৌধুরী, এনইইউবি সোস্যাল সার্ভিসেস ক্লাবের উপদেষ্ঠা সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন।
সোস্যাল সার্ভিসেস ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি আক্তরুজ্জামান সুহেদ, সাধারণ সম্পাদক (১) মো. দিদারুল ইসলাম (২) হদয় কুমার দাস, সাংগঠনিক সম্পাদক-সামাদ আহমেদ, কোষাধ্যক্ষ (১) তাজবীর আহমদে চৌধুরী (২) আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক মাজেদ আহমেদ সামী, যোগাযোগ সম্পাদক মুনতাকিম মুবিন ইমন এবং কার্যকরী সদস্য আতিকা লাবিবা ও সৈয়দা সায়েমা বেগমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীবৃন্দ।
উপাচার্য মহোদয় সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের সহ-কারিকুলার কার্যক্রমের উপর গুরুত্ব দেন। তিনি বলেন, ক্লাব/সংগঠন করলে শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে যোগ্য হিসেবে প্রতিষ্ঠা পেতে সহায়ক হবে। তিনি সকল শিক্ষার্থীদের সু-স্বাস্থ্য ও ভাবিষ্যৎ সাফল্য কামনা করেন।
প্রেস বিজ্ঞপ্তি
- করোনা শনাক্ত হয়েছেন ৭ জন, সুস্থ ১ জন
- ৬ দফার মাধ্যমেই বাঙালির স্বাধীনতা অর্জিত হয়েছিল : প্রধানমন্ত্রী


