নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর একাডেমিক কাউন্সিলের সভা

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর একাডেমিক কাউন্সিলের ১৬ তম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় ইউনিভার্সিটির কনফারেন্স হলে সভায় সভাপতিত্ব করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস।
সভায় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডা. মোহাম্মদ আফজল মিয়া, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড ও একাডেমিক কাউন্সিলের সদস্য প্রফেসর ডা. এম এনায়েত উল্লাহ, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিভিন্ন অনুষদের ডীন, সকল বিভগীয় প্রধানসহ পরীক্ষা নিয়ন্ত্রক ও রেজিস্ট্রার অংশগ্রহণ করেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় এবং বিভিন্ন একাডেমিক কার্যক্রমের অনুমোদন দেয়া হয়। এছাড়াও পূর্ববর্তী সভার বিভিন্ন সিদ্ধান্ত সমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডা. মোহাম্মদ আফজল মিয়াসহ একাডেমিক কাউন্সিলের সকল সদস্যবৃন্দকে সভায় অংশগ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সংবাদ বিজ্ঞপ্তি