নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ক্যাম্পাসে বন্যার করণে স্থগিতকৃত পরীক্ষা শুরু

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর সেমিস্টার ফাইনাল পরীক্ষা ২০ জুন, ২০২২ থেকে শুরু হওয়ার কথা থাকলেও সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতিরি কারণে তা স্থগিত করা হয়েছিল। সেই পরীক্ষা অদ্য ২৮ জুন ২০২২ থেকে শুরু হয়েছে। আজকের পরীক্ষায় প্রায় শতভাগ পরীক্ষার্থী উপস্থিত ছিল।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের সার্বিক খেঁাজ খবর নেন।
প্রেস বিজ্ঞপ্তি