নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিবিএ ৬ষ্ঠ ব্যাচের ফেয়ারওয়েল

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিবিএ ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী  উপলক্ষে বৃহস্পতিবার ইউনিভার্সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. তোফায়েল আহমদ উক্ত ফেয়ারওয়েল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী ছামিয়া ফেরদৌস’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড.তোফয়েল আহমদ বিদায়ী শিক্ষার্থীদের ভাবিষ্যত সাফল্য কামনা করেন এবং দেশের প্রতি ভালবাসা, ন্যায়পরায়নতা ও কর্মজীবনের সফলতাসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান প্রয়োগ করে সফল হবেন বলে আশা প্রকাশ করেন। প্রধান অতিথি সকল বিদায়ী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান করেন। বিদায়ী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে তাদের শিক্ষা জীবনের বিভিন্ন সময়ের আবেগময় স্মৃতিচারণ করেন। ৬ষ্ট ব্যাচের মোট ১৫ জন শিক্ষার্থীকে অনুষ্ঠানে বিদায় সম্বর্ধনা প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এনইইউবি বিজনেস ক্লাব এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। প্রেস বিজ্ঞপ্তি