নলুয়ার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। মারা গেছে আরেক কৃষকের একটি গবাদিপশু। আজ শনিবার সকালে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের নলুয়ার হাওরে এঘটনা ঘটে।
কৃষক ও এলাকাবাসী সূত্র জানায়, বাউধরন গ্রামের তবারক উল্যার ছেলে সিপন মিয়া (৩২) আজ শনিবার সকালে নলুয়ার হাওরে ধান কাটতে যান।হঠাৎ করে সকাল সাড়ে ১১টার দিক ঝড়বৃষ্টি শুরু হলে সেখানে বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। এসময় একই গ্রামের কৃষক নুরুল হক এর একটি গবাদিপশু গাভী বজ্রপাতে ঝলসে গিয়ে মারা যায়।
বাউধরন গ্রামের বাসিন্দা কৃষক ছালিকুর রহমান জানান,হাওরে পাকা ধান রেখে ঘরে থাকা যায় না তাই ঝড়বৃষ্টি উপেক্ষা করে কৃষক সিপন মিয়া ধানকাটতে গিয়েছিলেন। ধানকাটার সময় ঝড়বৃষ্টি বজ্রপাত দেখাদিলে বজ্রপাতে তাঁর মৃত্যু হয়
চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া জানান ব্রজপাতে একজন দরিদ্র কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি নিজ জমির ধান কাটতে বাড়ির পাশে নলুয়ার হাওরে গিয়েছিলেন।তিনি বলেন,বজ্রপাতে মারা যাওয়া কৃষক স্ত্রী, দুই ছেলে এক মেয়ে নিয়ে তার সংসার ছিল।পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি । তাঁর মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে গেল। তিনি জানান বজ্রপাতে একই গ্রামের কৃষক নুরুল হকের একটি গাভী মারা গেছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম জানান, বজ্রপাতে জগন্নাথপুরে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি।