নাইট সেভেন স্টার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দ.সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় মহান স্বাধীনতা দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নাইট সেভেন স্টার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
গত সোমবার রাত ৮টায় পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের পেছনের মাঠে ফ্লাডলাইটের আলোয় এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
চৌত্রিশ দলের এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক। গণমাধ্যমকর্মী ইয়াকুব শাহরিয়ারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।
টুর্নামেন্টের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে বিভিন্ন অন্যায় কাজ থেকে বিরত রাখে। মাদক মুক্ত রাখে। নেতৃত্ব মানতে শেখায়। শারীরিক গঠন কাঠামো ঠিক রাখে। তাই আমাদের সমাজে বেশি বেশি খেলার আয়োজন হোক এটা আমরা চাই। তরুণ সমাজ সুষ্ঠু পথে থাকুক। আমরাও তাদের সাথে থাকতে চাই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বদরুল আলম টিপু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার ও ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মনসুর আলম সুজন।
এসময় উপস্থিত ছিলেন পশ্চিম পাগলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মসনুর উদ্দিন, সাধারণ সম্পাদক মো. কিবরিয়া, ইংল্যান্ড প্রবাসী মোসাদ্দেক রায়হান বাবু, সমাজকর্মী মাস্টার শফিকুল ইসলাম, তানিম আহমদ, ব্যবসায়ী দুদু মিয়া, আবদুন নূর সাদ্দক, পশ্চিম পাগলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক বদরুল আলম, বিশিষ্ট ফুটবল খেলোয়ার মো. আলমগীর, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাবদ্ধ রেফারি শাহীন রহমান, ছাত্রলীগ নেতা এহসান আলম শিপন, আয়োজক কমিটির সদস্য শাহ সারোয়ার উজ্জল, সালা উদ্দিন বাবলু, রেজাউল হক রেজা, মুজাহিদ ইসলাম তানভীর, ওলিউর রহমান, মুস্তাফিজুর রহমান সুমন, মহসিন মিয়া, মেহরাজুল ইসলাম ইমন, সোহাগ দেবনাথ, রনি মিয়া, মিজানুর রহমান মিজান, ওমি রহমান, রুবেল মিয়া, নাঈম আহমদ ও জয় রহমান প্রমুখ। খেলা পরিচালনা করেন আজহারুল ইসলাম আজাদ।