স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রাক্স প্রকল্পের উদ্যোগে নাগরিক বিজ্ঞানীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের কাজীর পয়েন্ট এলাকায় একটি রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ট্রাক্স প্রকল্পের গবেষনা সহযোগি মো. সাইফুল্লাহ বিন আজিজ (রনি), নাগরিক বিজ্ঞানী ও ব্রিটিশ কাউন্সিল স্কুল এম্বাসাডার শিক্ষক মো. ইসমাইল
হোসেন, স্যানক্রেডের প্রকল্প সমন্বয়কারী ও নাগরিক বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ মিত্র, নাগরিক বিজ্ঞানী ও সাংবাদিক আকরাম উদ্দিন প্রমুখ।
সভায় পাহাড়ি ঢল, অকাল বন্যা, বজ্রপাত, বোরো ধান, আম্রকলি, রঙধনু, আবহাওয়ার পূর্বাভাস, জলোচ্ছ্বাস, বৃষ্টিপাত, শীত, খরা ও তাপমাত্রার নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, ‘সুনামগঞ্জ শহরের সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের তিন তলার উপর স্থাপিত আবহাওয়া ষ্টেশনের মাধ্যমে কবে, কোথায় বৃষ্টি হবে, কোথায় বজ্রপাত হওয়ার আশংকা রয়েছে, বাতাসের গতিবেগ কত হবে ইত্যাদি অনেক তথ্য উপাত্ত পাওয়া সম্ভব হয়েছে। আবহাওয়া ষ্টেশন স্থাপন করায় আবহাওয়া নিয়ে গবেষনার কাজ করার অনেকটা সুযোগ সৃষ্টি হয়েছে।’
- বিশ্বম্ভরপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলন- সভাপতি জীবন কৃষ্ণ ও সম্পাদক স্বপন বর্মন
- পল্লীবিদ্যুৎ সমিতির কর্মচারীদের কর্মবিরতি


