নাট্যকর্মী পল্লবের পিতৃবিয়োগ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরের আরপিননগর এলাকার বাসিন্দা মো. আকিকুর রহমান (৬৮) আর নেই। রবিবার দুপুর আড়াইটার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
আকিকুর রহমান সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান সৌরভ ও প্রথম আলো বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক,
বন্ধন থিয়েটার এর সভাপতি ও বাংলাদেশ গ্রাম থিয়েটার এর সমন্বয়কারী নাট্যকর্মী হাবিবুর রহমান পল্লবের বাবা।
রবিবার রাতেই বাদ-এশা আরপিননগর ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর আরপিননগর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।