নাদের বখত’র পক্ষে প্রচারণায় আজিজুস সামাদ ডন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী, বর্তমান মেয়র নাদের বখতের পক্ষে লিফলেট বিতরণ করেছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য আজিজুস সামাদ আজাদ ডন।
বৃহস্পতিবার তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সুনামগঞ্জ পৌরসভার মধ্যবাজার, পৌর চত্বর, উকিলপাড়া সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে করেন।
এ সময় উপস্থিত ছিলেন নাদের বখত’র ছোট ভাই নোমান বখত পলিন, জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জয়দেব সূত্রধর বিরেন্দ্র, সাবেক ছাত্রলীগ নেতা হিরন্ময় রায়, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক কালী কুমার রায়, আওয়ামীলীগ নেতা সিতেন্দ্র কুমার দাস, সাবেক ছাত্রলীগ নেতা বরণ কান্তি দে প্রমুখ।