নানা কর্মসূচিতে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কৃষক লীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা কৃষক লীগের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমনার সকাল ১০ টায় সুনামগঞ্জ জেলা কৃষক লীগের দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর স্বাস্থ্যবিধি মেনে হতদরিদ্র মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি, যুগ্ম আহ্বায়ক শাহ আলম শেরুল, সদস্য সচিব বিন্দু তালুকদার, জেলা কৃষক লীগের সদস্য সালমা আক্তার চৌধুরী, আনোয়ারুল হক, তাজুল ইসলাম, আবু তাহের, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুহিবুর রহমান মুহিব, সদস্য সচিব মেহেদী হাসান লিটন প্রমুখ।