(উপরে নির্মিতব্য শহীদ মিনারের মডেল)
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনার ও ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে নান্দনিক মঞ্চের ভিত্তিপ্রস্তর যৌথভাবে স্থাপন করেছেন জেলা পরিষদ প্রশাসক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জর্জেচ মিঞা। কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যয় হবে ৩৫ লাখ টাকা এবং নান্দনিক মঞ্চে ব্যয় হবে ২০ লাখ টাকা।



