নামেই মডেল কেউই পাস করেনি

স্টাফ রিপোর্টার, দিরাই
সিলেট বোর্ডের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান দিরাইয়ের চরনারচর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় ৩ শিক্ষার্থী অংশ নিয়েছিল। সবাই ফেল করেছে। বিদ্যালয়ের  প্রধান শিক্ষক চন্দন কুমার চৌধুরী অবশ্য দাবি করছেন, তিন পরীক্ষার্থীই ঝরে পড়া ছিল। ওদেরকে খুঁজে বের করে নিয়ে আসছিলাম। অন্যান্য বিষয়ে ভাল রেজাল্ট করলেও সবাই অঙ্কে ফেল করেছে। দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, ওই প্রতিষ্ঠানের সবাই কেন ফেল করলো তা খতিয়ে দেখা হচ্ছে। কারণ মডেল শুধু নামে হলেই হবে না কাজেও হতে হবে।