নারায়নগঞ্জে শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে বিশ্বম্ভরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
নারায়নগঞ্জ জেলায় শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলা স্কুল, কলেজ শিক্ষকরা। বৃহস্পতিবার বিকালে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন চত্বরে প্রতিবাদ সভা ও মানববন্ধনে বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার স্কুল, কলেজের শতাধিক শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন। দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিমলাংশু রায় এর সভাপতিত্বে ও প্রভাষক মোঃ শহিদুল্লাহর পরিচালনায় প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলার বাদাঘাট ডিগ্রি কলেজের ধীরেন্দ্র কুমার দে, তাহিরপুর জয়নাল আবেদিন কলেজের আব্দুল বাতিন, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যাল ও কলেজের জাকির হোসেন, বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের আবু হানিফ, ধনপুর আছমত আলী উচ্চ বিদ্যালয়ের মোঃ ইসমাঈল, বি/পুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মহসিন আহমেদ, মোঃ শাহ আলম প্রমুখ।
বক্তাগণ, নারায়নগঞ্জের উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের অবিলম্বে দৃষ্ঠান্ত মূলক শাস্তি দাবি করেন।