নারীরা ভোট কেন্দ্রে এসেছিলেন বেশি

লিপসন আহমদ
জেলার ২৬ ইউনিয়নেই মহিলা ভোটার কেন্দ্রে এসেছেন বেশি। সকাল থেকেই মহিলা বুথের লাইনে ভিড় ছিল বেশি। পুরুষ ভোটারের লাইনে অপেক্ষাকৃত কম ছিলেন ভোটার।
শহরতলির কোরবাননগর ইউনিয়নের খামতিয়র সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার আব্দুল আলী বলেন,‘ভোট দিতো আইতো ঠেকছে, ভোট দিলে আমার কী লাভ, ধান ডুইব্যা পানিত পচের, ইখানো আইয়া এক ঘণ্টা উবানির (দাঁড়ানির) চেয়ে, ধান কাটা ভালা, আমিও আরো কিছু সময় থাইক্কা, না দিতে পারলে যাইমুগি’।
এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবুল কালাম আজাদ দুপুর সাড়ে ১২ টায় বলেন,‘কাস্ট হয়েছে ৫৫০ ভোট, এর মধ্যে ৩৫০ জনই হবে মহিলা ভোটার’।
দুপুর ১ টা ৩৩ মিনিটে একই ইউনিয়নের আলহেরা মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায় ১৭৭৭ ভোটের ১৩৬১ কাস্ট হয়েছে। এর মধ্যে মহিলা ৭২২ এবং পুরুষ ৬৩৯।
এই কেন্দ্রের ভোটার আব্দুর রশিদ বলেন,‘এই সময়ে ভোট কেন্দ্রে যারা ভোট দিতে এসেছে তারা মনে কষ্ট নিয়ে এসেছে। ধান গেছে পানিতে, তারা ধান কাটতো না ভোট দিতো? স্থানীয় নির্বাচন যারা দাঁড়াইছে (দাঁড়িয়েছে) এরা হকলেই হকলের আত্মীয়, ইতার লাগি আওন লাগে’।
এই কেন্দ্রের আরেক ভোটার শামিমা বেগম বলেন,‘আমি ভোট দিছি, আমার স্বামী খেত আছইন, কইছইন আইতানায়’।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার ৩ উপজেলার ২৬ ইউনিয়নেই নারী ভোটাররা কেন্দ্রে এসেছিলেন বেশি।
ধ