নারী নেতৃত্বে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে নারী নেত্রীত্বে দুর্যোগে সাড়া প্রদান অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্যানেল চেয়ারম্যান আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও ভার্ড এর মুসলেহ উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন সচিব ফুলেন সূত্রধর, ইউনিয়ন সদস্য আনোয়ারা খাতুন, সদস্য আব্দুল হক, প্রেসক্লাব সম্পাদক সালেহ  
 আহমদ, এনজিও প্রতিনিধি এনামুল হক, আরমান আলী, শিশু বিকাশ কেন্দ্রের সভাপতি আব্দুল কদ্দুছ, শিশু বিকাশ কেন্দ্রে স্পঞ্চর রেজাউল করিম, মৌসুমী, শিশু বিকাশ কেন্দ্রের বাস্তবায়ন কমিটির সম্পাদক আলেয়া বেগম ও জানু আক্তার প্রমুখ।