স্টাফ রিপোর্টার
জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসনে সবচেয়ে বেশী মনোনয়নপত্র দাখিল হয়েছে সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলা নিয়ে গঠিত সংরক্ষিত দুই নং ওয়ার্ডে। অন্যদিকে ১, ৪ ও ৫ নং ওয়ার্ডে দুই জন করে মনোনয়নপত্র দাখিল করেছেন।
২ নং ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী। মনোনয়নপত্র দাখিল করেছেন ফৌজিয়া আরা বেগম শাম্মী, সানজিদা নাসরিন দিনা ডায়না, ছাদিয়া বখত,
রাজিয়া খাতুন, সামিনা চৌধুরী, আমিনা আখঞ্জি, তাহমিনা বেগম, মদিনা আক্তার, রাবেয়া সিদ্দিকী ও ফেরদৌসি সিদ্দিকী।


