স্টাফ রিপোর্টার
পছন্দের প্রার্থী পাস না করলে কষ্ট লাগবো, ইতার লাগি ভোরে ঘুম থাকি উইট্টা তাড়াতাড়ি রান্না বান্না কইরা বাইচ্চা খাইচ্ছারে খাওয়া দাওয়াইয়া ভোট দিতাম আইছি। যত সময় লাগুক ভোট দিয়া যাইমু।
সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা ভোটার ঝর্ণা বেগম এমন কথা বলছিলেন।
এই কেন্দ্রের অপর ভোটার দিয়া বেগম বললেন, পাস ফেইলের একটা ব্যাপার আছে, আত্মীয় স্বজন সকলেরই একজন না একজন ভোটে দাঁড়িয়েছে, তাদের জন্য একটু টেনশন থাকে, পছন্দের প্রার্থী যদি ফেইল করলে দুঃখ লাগে।
নিয়তি শুক্ল বৈদ্য বললেন, রান্না বান্না করেই ভোট কেন্দ্রে চলে এসেছি। তারাতারি ভোট দেয়ার জন্য এসেছি, বাসায় ছোট ছোট বাচ্চা কাচ্চা রয়েছে, যত আগে ভোট দিতে পারবো, তত ভালো।
কেবল এই নারী ভোটাররাই নয়, সুনামগঞ্জ সদর উপজেলার জানীগাঁও ও হালুয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শত শত নারী ভোটারকে উৎসবের আমেজে ভোট দিতে দেখা গেছে। ভোট কেন্দ্রগুলোতে নারীদের উপস্থিতিই ছিল বেশি।
- হুইল চেয়ারে বসে ভোট দিলেন প্রবীণ মো. সৈয়দুর রহমান
- সড়ক দখল করে সবজি বাজার, ব্যবসায়ীদের সর্তক করলেন এসিল্যান্ড


