নারী শিক্ষা উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে- হালিম চৌধুরী

ছাতক প্রতিনিধি
পূবালী ব্যাংকের এমডি ও সিইও এমএ হালিম চৌধুরী বলেছেন,‘বর্তমান বিশ্বায়নের যুগে নারীকে বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক ও তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বর্তমান বিশ্বে চ্যালেঞ্জিং পেশা সহ গুরুত্বপূর্ন সব পেশায় নারীরা গৌরবের সাথে দায়িত্ব পালন করছে। রাষ্ট্রিয় ও রাজনৈতিক ক্ষেত্রেও নারীরা পুরুষের মতোই সম দক্ষতায় এগিয়ে যাচ্ছে। বর্তমানে নারীকে খাটো করে দেখার আর কোন সুযোগ নেই।’
রবিবার দুপুরে ছাতকের জাউয়া বাজার সাউথ ওয়েস্ট ওয়েল ফেয়ার ট্রাষ্ট পরিচালিত, সাউথ ওয়েষ্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজে ব্যাংকের নারী শিক্ষা সহায়ক তহবিল থেকে কলেজের ছাত্রীদের মধ্যে বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রুহুল আমীন তালুকদারের সভাপতিত্বে ও ইংরেজী শিক্ষক এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পূবালী ব্যাংকের ডিএমডি ও সিটিও মোহাম্মদ আলী, ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমান, পূবালী ব্যাংকের ডিজিএম আশরাফুল আলম, ডিজিএম আহমেদ এনায়েত মনজুর, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি দিগেন্দ্র কুমার তালুকদার, পূবালী ব্যাংক জাউয়া শাখার ম্যানেজার ছহুল আবিদ, সাউথ ওয়েষ্ট সালেহ  আহমদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহমুদ আলী, পরিচালনা কমিটির সদস্য নির্মলেন্দু দস্তিদার, এনামুল হক, আবুল হোসেন, মোয়াজ্জিম হোসেন টুনু, মোহাম্মদ রাজ উদ্দিন, ট্রাষ্টের সদস্য কয়েস মিয়া, মুহিতুজ্জামান তালুকদার মুহিত, শাহিন তালুকদার, শাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক নাজির হোসেন নজির, আবুল হাসান, শ্যামলি চক্রবর্তী, উপানন্দ দাস, নাজমিন বেগম, আল-আমীন, শিব্বির আহমদ ও রেজাউর রহমান।  সভায় স্কুল এন্ড কলেজের মেধাবী ৫ শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল ও বিদ্যালয়ের জন্য ৬টি কম্পিউটার প্রদান করা হয়।