নাসিমের মৃত্যুতে জেলা আওয়ামী লীগের দোয়া মাহফিল

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র, সাবেক মন্ত্রী মুহাম্মদ নাসিমের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।
শনিবার বিকাল ৪ টায় হাছননগরের বঙ্গবন্ধু কনফারেন্স হলে সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট নান্টু রায়, অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জুনেদ আহমেদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ আবু নাসের, মহিলা সম্পাদিকা নিগার সুলতানা কেয়া, ধমর্ বিষয়ক সম্পাদক মফিজুল হক মুফিজ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেওয়ান রেজা চৌধুরী, কোষাধক্ষ্য ইশতিয়াক শামীম, শ্রম সম্পাদক অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আজাদ নোমান, দপ্তর সম্পাদক নূরে আলম সিদ্দিকী উজ্জল, সদস্য রেজাউল আলম নিক্কু, আতিকুল ইসলাম আতিক, ফজলুল কবির, অ্যাডভোকেট হাসান মাহবুব সাদী, মোতাহার হোসেন আখঞ্জি শামীম, তারক হাসান দাউদ পীর, তৈয়ব মিয়া কামালী, ইয়ামিন চৌধুরী, ফেরদৌসী সিদ্দিকা প্রমূখ নেতৃবৃন্দ।
এছাড়াও সভায় করোনায় দেশে মৃত্যুবরণকারী সকলের আত্মার মাগফেরাতও কামনা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি