জামালগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের আজমেরিগঞ্জে ১০৮ নিগমানন্দ পরমংশদেবের বিভাগীয় মন্দির নির্মাণে পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গত ২৭ মে সিলেটস্থ মাছিমপুর নিগমানন্দ পরমংশদেবের মন্দিরে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন অখ-ানন্দ সরস্বতী মহারাজ। মন্দির নির্মাণ ও পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জামালগঞ্জের অর্ধেন্দু ঘোষ চৌধুরী (সঞ্জু)। এছাড়া রনতোষ দত্তকে সাধারণ সম্পাদক ও বিকাশ মোদককে অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ সময় সিলেটের বিভিন্ন অঞ্চলের নিগমানন্দ পরমংশদেবের শিষ্যগণ উপস্থিত ছিলেন। এ কমিটির অধীনে বিভাগীয় মন্দির নির্মাণের কাজ পরিচালিত হবে।
- জগন্নাথপুরে মাসুম হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার
- বিশ্বম্ভরপুরে ২টি বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন অ্যাড. মিসবাহ


