পুলক রাজ
সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনের বাকি আরও ১৫ দিন। কাউন্সিলর প্রার্থীরা জোরেশোরে তাঁদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। বেশীর ভাগ প্রাথী সমর্থকদের নিয়ে মহল্লায় মহল্লায় প্রচার প্রচারণা চালাচ্ছেন। প্রতীক পেয়েই তারা নেমে পড়েছেন নির্বাচনী প্রচারণায়। গণসংযোগ, মাইকিং, পোস্টার ঝুলানোর পাশাপাশি ভার্চুয়াল প্রচারণায়ও মনোযোগী তারা। অনেক প্রার্থীদের ভিড়ে নিজেকে আলাদাভাবে ভোটারদের কাছে পরিচিত করতে চেষ্টার কমতি নেই কাউন্সিলর প্রার্থীদের।
সুনামগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে সবচেয়ে বেশী ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তাঁরা হলেন এম তাজুল ইসলাম তারেক, নজরুল ইসলাম, মো. এনামুল হক, মো. কদর আলী, মো. খেলু মিয়া, মো. গোলাম আহমদ, মো. মনফর আলী, মো. মহিন উদ্দিন, মো. রফিকুল ইসলাম রবিন, তেঘরিয়া মো. রুকন উদ্দিন, সাইফুর রহমান।
ওয়েজখালী, কালীপুর, হাছনবসত, গণীপুর, জলিলপুর, ইকবালনগর, পিরিজপুর নিয়ে ৯ নং ওয়ার্ড গঠিত। ভোটার রয়েছেন ৬ হাজার ৮০ জন।


