নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় নিহত মোশাহিদ

জগন্নাথপুর অফিস
ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় নিহত জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের কবিরপুর গ্রামের মোশাহিদ আলীর (২৫) দাফন সম্পন্ন হয়েছে।
গত রবিবার রাত ৯টায় কবিরপুর গ্রামের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এরআগে রবিবার মোশাহিদের লাশ গ্রামের বাড়িতে এসে পৌঁছলে সেখানে এক হৃদয় বিদায়ক দৃশ্যের অবতারণ ঘটে।
মোশাহিদের চাচা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আনা মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত. ২০১৩ সালে উচ্চশিক্ষার জন্য মোশাহিদ আলী ওরফে আলী মোহাম্মদ যুক্তরাজ্যে যান। সেখানে একবছর থাকার পর ফান্সের চলে যান মোশাহিদ। ফান্সের লিল শহরে বসবাস করে আসছিলেন তিনি। গত ২৮ মে বাংলাদেশ সময় রাত ৩টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে লিল শহরে চলন্ত বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মোশাহিদ আলী মারা যান। ১৩ জুলাই তাঁর মরদেহ দেশে ফিরে।