বিশ্বম্ভরপুর প্রতিনিধি
পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিতকরণ এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ব্যবসায়ী এবং অত্যাবশ্যকীয় পণ্য বিপণন মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো, সাদিউর রহিম জাদিদ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদক, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রিনা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ মানিক, বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. ছবাব মিয়া, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন, বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন, আব্দুল মান্নান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।


