স্টাফ রিপোর্টার
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সুনামগঞ্জ জেলা কমিটি। বুধবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা সিপিবি’র সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল সুমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সিপিবি’র সভাপতি অ্যাড. এনাম আহমদ, জেলা যুব ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের মিয়া, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি।
মানববন্ধনে বক্তারা বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। এখন সবকিছু সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। একজন নি¤œ আয়ের মানুষ সারাদিন কাজ করে যে মজুরি পায় তা দিয়ে বাজার হয় না। তাই সাধারণ মানুষকে বাঁচাতে চাল, ডাল, তেল সহ সবকিছুর দাম কমানোর দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
- নির্বাচনে সহিংসতার মামলায় মেম্বার প্রার্থীর জামিন নামঞ্জুর
- জামালগঞ্জে ইউনিয়ন পরিষদের দায়িত্ব নিলেন জনপ্রতিনিধিরা


