নিম্ন আয়ের মানুষ, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে আর্থিক সাহায্য দিচ্ছেন শংকর চন্দ্র দাস

করোনা ভাইরাসের প্রভাবে সুনামগঞ্জে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষদের সাহায্য করার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কে আর্থিক সাহায্য দিয়ে উৎসাহিত করছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস।
বাংলাদেশে করোনা ভাইরাসের লক্ষ্মণ দেখা দেওয়ার পর থেকেই নিজ উদ্দ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা থেকে শুরু করে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে আসছেন তিনি।
রাতের আঁধারে নিজ হাতে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন ত্রাণ সামগ্রী ।
নিজে বিতরণের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম সুনামগঞ্জ ডটকম, স্বেচ্ছাসেবী সংগঠন অসহায় মানুষের পাশে আমরা, মহিলা কল্যাণ কেন্দ্র, কর্নিকার মুক্ত স্কাউট গ্রুপ, সুনামগঞ্জ প্রেসক্লাব, পৌর মেয়র নাদের বখত, সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কে উৎসাহিত করার জন্য আর্থিক সহযোগিতা করেছেন।
এ ব্যাপারে শংকর চন্দ্র দাস বলেন, করোনা ভাইরাসের প্রভাবে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের চরম দুঃসময় চলছে। খেটে খাওয়া মানুষের আজ কাজ বন্ধ। কাজে না করায় অনেকের চুলা বন্ধ থাকে। তাদের পাশে সবাইকে দাড়াতে হবে। আমি আমার সাধ্যমত ব্যাক্তিগত উদ্দ্যোগে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি