স্টাফ রিপোর্টার
‘কারিগরি শিক্ষা নিলে বিশ^জুড়ে কর্ম মিলে, থাকব ভালো, রাখব ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয় গড়ব বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুুধবার বেলা ১১টায় সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুারো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে শহরের হালুয়ারগাঁও এলাকায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কনফারেন্স রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রব’র সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের প্রধান সহকারী মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, প্রবাসী কল্যাণ ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক নিবারন চন্দ্র বিশ^াস, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, প্রতিষ্ঠানের সিনিয়র ই›সট্রাক্টও (অটো—ডিজেল) মো. হাবিব উল্ল্যাহ, সিনিয়র ই›সট্রাক্টও (ইলেক্ট্রিক্যাল) বাপ্টু পুরকায়স্থ প্রমুখ।
- জগন্নাথপুরে ব্যাংকিং কার্যক্রম নিরাপত্তায় বিষয়ক মতবিনিময়
- মধ্যনগরে বানাই সম্প্রদায়ের বাস্তুপূজা অনুষ্ঠিত


