আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস ও নারী স্বাস্থ্য দিবস পালন করেছে মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা। এ উপলক্ষ্যে শনিবার বিকাল ৩টায় সংগঠনের জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্যের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শাখার সাবেক সভাপতি ও নারী নেত্রী শীলা রায়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি রঞ্জিতা রায়, সাধারণ সম্পাদক শরীফা আশ্রফী সম্পা, সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী, লিগ্যাল এইড সম্পাদক রাশিদা বেগম, সদস্য গৌরী দাশ, আতিফা ইসলাম সাথী প্রমুখ।
আলোচনা সভার পূর্বে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা করেন সংগঠনের সদস্য সুমিত্রা চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি


